শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

শেরপুরে একাধিক বইয়ের পাঠ উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৭ পিএম
কপি হয়েছে!

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কবি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় কবি ও সাংবাদিক রফিক মজিদ এর সভাপতিত্বে অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত শেরপুরের বিভিন্ন লেখকের প্রকাশিত বইয়ের পাঠ উন্মোচন, কবিতা পাঠের আসর, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও কবি সংঘ এর কার্যকরী সভাপতি জনাব রফিকুল ইসলাম আধার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক, সহকারী অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, গাঙচিল উপদেষ্টা ও বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম মনি এবং সিনিয়র কবি রোজিনা তাসমিন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কবি-সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে শেরপুর এর বিশিষ্ট ৬ জন কবির বইয়ের পাঠ উন্মোচন করা হয়।

বইগুলো হলো, বহুমাত্রিক লেখক আশরাফ আলী চারু’র থ্রিলার গল্প ‘চার কিশোরের গোয়েন্দাগিরি’ এবং ‘এক ডজন বিদেশি গল্প’, হাসান সারাফত এর গল্পগ্রন্থ ‘বহুরূপী’, ছড়াকার নুরুল ইসলাম নাযীফ এর ‘বাংলার ছড়া’ এবং শিশুতোষ গল্পগ্রন্থ ‘চার বছরের বুড়ো, কবি খালিদুর রহমান এর কাব্যগ্রন্থ ‘আমার কলম’, কবি এএম ফিরোজ সম্পাদিত গ্রন্থ ‘কাঠপুতুল’ এবং কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর যৌথ কাব্যগ্রন্থ ‘নীল জল দিগন্ত ছুঁয়ে’।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চারুধ্বনী ছড়া পরিষদের সভাপতি মোস্তাফিজুল হক, সাহিত্যালোকের সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাভলু, মহারশি সাহিত্য পরিষদ এর সভাপতি শামসুল হক শামীম, কবি ও গবেষক ড. আনিসুর রহমান আকন্দ, কবি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মারুফুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি ও লেখক নমশের আলম, নাট্যকার হারুন অর রশিদ, কবি প্রভাষক আজাদ সরকার, কবি নাসিম তালুকদার, কবি হামিদা ইয়াসমিন, রুনা ইসলাম, রুবেল খান, রুমেল খান, শফিউল আলম, মোঃ হানজালা, মকবুল হোসেন, আবু রায়হান, সুমন শেখ, কালাম বিন আব্দুর রশিদ, সাংবাদিক কাজী মাসুয, মোহাইনিনুল ইসলাম হুমায়ুন, শফিউল আলম সম্রাট, মনিরুজ্জামান রিপন, জয়ন্ত দেসহ অর্ধশত কবি, সাহিত্যিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও ইফতার মাহফিলে প্রয়াত কবিদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ঊদ্যোগে অনুষ্ঠিত হয়।