শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড় সীমান্তে হলো না ভারত বাংলার মিলনমেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১১:০০ পিএম
কপি হয়েছে!

এবার আর দেখা হলো না ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাসরত আত্বীয়স্বজনদের।

বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের বিভিন্ন এলাকার মানুষের ঐতিহ্য সীমান্তের কাটাতারে দুই বাংলার মিলনমেলা। তবে এবার নানা কারণে বসছেনা এই মেলা।

শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ বর্ডার গার্ড পঞ্চগড়-১৮ বিজিবি’র সেকেন্ড ইন কমান্ড উপ অধিনায়ক (টুআইসি) মেজর রিয়াজ মুর্শেদ ও নীলফামারী ৫৬ বিজিবির হওয়ায় ৫৬ বিজিবি’র (সিও) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম মিলনমেলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গেল বছরের মত এই মিলন মেলা নিয়ে এবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের কোন নির্দেশনা পাওয়া যায় নি। তাই এবারও বসছেনা সীমান্তে দুই বাংলার মিলন মেলা।

এর আগে বিভিন্ন সমস্যার পাশাপাশি করোনা ভাইরাসের কারণে গত ২০১৯ থেকে ২৩ সাল পর্যন্ত টানা ৫ বছর পঞ্চগড় সীমান্তে দুই বাংলার কাঁটাতারের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে ৬ষ্ঠ বারের মত বন্ধ থাকছে।

সাধারণত বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিন সীমান্তে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্তসহ বেশ কয়েকটি পয়েন্টের কাঁটাতারের পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় দু’দেশের হাজার হাজার মানুষ জমায়েত হয়ে একে অন্যের সঙ্গে কথা ও ভাব বিনিময় করেন। তবে এবারও সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না।