শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

নীহার লিখনের ‘বাবার ছায়ামুখ’

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৯:১৫ পিএম
কপি হয়েছে!

কণ্ঠশিল্পী নীহার লিখন তার বাবার মৃত্যুদিবসে তাঁর স্মৃতির উদ্দেশ্যে প্রকাশ করলেন এক বিশেষ গান। কণ্ঠদানের পাশাপাশি গানটির বাণী রচনা ও সুরারোপ করেছেন তিনি। ‘বাবার ছায়ামুখ’ শিরোনামের এই গানটির সঙ্গীতায়োজন করেছেন সোহান যাযাবর। সুরকার হাবিব মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই গানটি জি সিরিজ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নান্দনিক লিরিক্যাল ভিডি্ও আকারে প্রকাশিত হয়েছে।

নীহার লিখন গানটি সম্পর্কে বলেন, ‘বাবার ছায়ামুখ’ গানটির গীতিকার ও সুরকার হিসেবে চেয়েছি বাবার সহসা প্রস্থানে একজন সন্তানের আবেগ ও বাস্তবতাকে তুলে ধরতে, যা এক সন্তানের চিরন্তন কান্নার প্রতিফলন। আমার কন্ঠেও সে আবেগটাকে যতোটা সম্ভব সত্য করে ফোটাতে চেয়েছি। এক্ষেত্রে আমার সঙ্গীত পরিচালক সোহান যাযাবর ভাইও বেশ সুচারুভাবেই সঙ্গীত আয়োজনটি করেছেন। গানটি পিতাহারানো যে কোন শ্রোতাকেই আকৃষ্ট করবে বলেই আমার বিশ্বাস।

গানটির আয়োজক হাবিব মোস্তফা বলেন, নীহার লিখনকে একজন শক্তিমান কবি হিসেবে চিনি। সখ্যতার এক পর্যায়ে তার বহুমাত্রিক গুণের সাথে পরিচিত হলাম। তার কাব্যের গীতিময়তা একজন সুরকার হিসেবে আমাকে অভিভূত করেছে। ব্যক্তিজীবনে প্রয়াত পিতার প্রতি নীহার লিখনের মমতা, ভালবাসা, ব্যাকুলতা আমাকে স্পর্শ করেছে। ‘বাবার ছায়ামুখ’ গানটি মূলত তার পিতার প্রতি শ্রদ্ধার্ঘ। শারীরিকভাবে কাছে না থেকেও কীভাবে বাবা নামক মহাশক্তিকে হৃদয়ে লালন করা যায়- এই গানটি তারই প্রতিচ্ছবি। গানটির সাফল্য নীহার লিখনের গায়কী পথচলাকে বেগবান করবে।

/শুভ্র