২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

প্রফুল্ল ও শম্পা বিশ্বাসের দ্বৈতগান ‘মায়ায় বান্ধা’

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ জুন ২০২৫

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী প্রফুল্ল ও শম্পা বিশ্বাস একটি মডার্ন ফোক গানে জুটি বাঁধলেন। লিপি মন্ডলের গীত রচনায় এতে সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেন খ্যাতিমান মিউজিক ডিরেক্টর লিটন দাস। প্রীয়ম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি শীঘ্রই প্রকাশিত হবে।

কণ্ঠশিল্পী প্রফুল্ল রঞ্জন বলেন, প্রথমে বেতারে প্রচারিত গান শুনে শুনে গান করে স্কুল জীবনে। এরপর আমি প্রথমে হারমোনিয়ামে হাতেখড়ি যিনি চকরিয়া কলেজের প্রফেসর রাহগীর মাহমূদ স্যার।উনার একটা সঙ্গীত স্কুল ছিল মালঞ্চ সঙ্গীত একাডেমী। উনার ওখানে কয়েক বছর করার পর আমি বর্তমানে চকরিয়া উপজেলা মহিলা কলেজে অবস্থিত চকরিয়া সঙ্গীত নিকেতনে অধ্যক্ষ শ্রদ্ধেয় আমার সঙ্গীত গুরু সন্তোষ কুমার সুশীল কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়। চট্টগ্রাম সঙ্গীত মহাবিদ্যালয়ে ও অনেক বছর তালিম নিই।
বর্তমানে আমি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী। আমি আব্দুর রহিম স্যারের কাছে ও দীর্ঘদিন তালিম নিই। আমার প্রথম অডিও এ্যলবাম ছিল ‘গরীবের ভালোবাসা’। এরপর চার-পাঁচটি মিউজিক ভিডিও এ্যলবাম ছিল। মিক্স মিউজিক ভিডিওতেও অনেক কাজ করেছি। ‘মায়ায় বান্ধা’ গানটি নিয়ে আমি খুব আশাবাদী। লিপি মন্ডল ও লিটন দাশ অত্যন্ত যত্ন নিয়ে গানটি তৈরী করেছেন আমি ও শম্পা দিদির কণ্ঠে। আমি দেলোয়ার আরজুদা শরফ এর লেখা ও রেজোয়ান শেখ এর সুর-সংগীতে সালমা ও মুনিয়া মুন এর সাথে কাজ করেছি।

উল্লেখ্য, স্বর্গীয় সতীশ রঞ্জন দাশের আদরের পুত্র প্রফুল্ল রঞ্জন।তার গ্রামের বাড়ি ঈদ মণি পূর্ব বড়ভেওলা থানা চকরিয়া জেলা কক্সবাজার। তার সঙ্গীত শুরু যখন সে তৃতীয় শ্রেণীতে পড়ে। প্রফুল্ল- স্কুল জীবনে কলেজ জীবনে অনেক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অনেক সুনাম ও পুরস্কার অর্জন করেছে।

শুভ্র/

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৬ জুন ২০২৫

প্রফুল্ল ও শম্পা বিশ্বাসের দ্বৈতগান ‘মায়ায় বান্ধা’

লিংক কপি হয়েছে!