শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

ঈদে তিন নাটক দিয়ে প্রশংসায় ভাসছেন নির্মাতা মাসরিকুল আলম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:২৪ পিএম
কপি হয়েছে!

ঈদ মানেই বাঙালির আনন্দ-উৎসব, আর সেই উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ঈদের বিশেষ নাটক। প্রতিবারের মতো এবারও টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলো ঈদ উপলক্ষে দর্শকদের জন্য সাজিয়েছে নানা ধরণের নাটক, টেলিফিল্ম ও সিরিজের পসরা। ঈদ উপলক্ষে প্রচারিত নাটকগুলোর মধ্যে কিছু কিছু ইতোমধ্যেই দর্শক ও আলোচকদের দৃষ্টি কেড়েছে।

সেই আলোচিত নাটকগুলোর তালিকায় উঠে এসেছে নির্মাতা মাসরিকুল আলম পরিচালিত তিনটি নাটক— ‘ঘ্রাণ’, ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ ও ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্য এই তিনটি নাটকই দর্শকদের মন ছুঁয়ে গেছে। নাটকগুলোতে অভিনয় করেছেন, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, নাজনীন নাহার নীহা প্রমূখ।

নির্মাতা মাসরিকুল আলম বলেন, ঈদে আমার তিনটি নাটকই আলাদা আলাদা ফ্লেভারের এবং তিনটাই প্রশংসিত হচ্ছে। ‘ঘ্রাণ’ দেখে সবার মায়ের জন‍্য একটু হলেও চোখের পানি এসেছে। ‘বন্ধুত্ব নাকি প্রেম?’ পাবলিক ইউনিভার্সিটির ৩টা ছোট গল্পের উপর নির্মিত। প্রতিটা গল্পই মানুষ কানেক্ট করেছে। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ দেখে সবাই বলছে হুমায়ন আহমেদ ফিল পাচ্ছে।

তিনি আরও বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তিনটি নাটকে তিন রকমের অনুভূতি তুলে ধরতে- ভালোবাসা, বন্ধুত্ব আর পারিবারিক আবেগ। দর্শকরা যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে যারা ঈদের আনন্দে আমার নাটকগুলোর সঙ্গী হয়েছেন।