বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
শোবিজ

কালের সাক্ষী ২০০ বছরের প্রাচীন বটবৃক্ষ

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ মার্চ ২০২২, ০৪:২৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিদার রাখাল বাবুর পরিত্যক্ত জমিদার বাড়ীর দক্ষিণ পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সু-প্রাচীন এক বটবৃক্ষ। মমতাময়ী এই বৃক্ষে অজস্র শাখা-প্রশাখা আর শতসহস্র পাতাজুড়ে রয়েছে কালের বিশাল ইতিহাস।

লোকমুখে প্রচলিত প্রায় দুইশত বছরের পুরোনো বটবৃক্ষ। আর এই বৃক্ষকে ঘিরে রয়েছে নানান গল্প। বটবৃক্ষের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি গল্প শুনেও আনন্দ পাওয়া যায়। এখনো এলাকার বয়োবৃদ্ধদের কাছে শুনা যায় এর ইতিহাস।

ঈশ্বরগঞ্জে ধীতপুর দক্ষিণের বাজার নামে বেশ পরিচিত এলাকাটি। জমিদার শাসন আমলে রাখাল বাবু শাসন করতেন এলাকাটি। এখনো পুরাতন দেখা যায় বাজারের পাশে।

স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, আমরা এই বটগাছের কথা আমার বাবার কাছে শুনেছি। ধুধু মাঠ ছিল। দিনের বেলায় তাদেরকে গাছের আশে পাশে আসতে দিত না। কিন্তু এখন দিন রাত বলতে কোন কথা নেই, সারা রাত মানুষের যাতায়াত থাকে। কোন সমস্যার সম্মুখীন হতে হয় না।

বর্তমানে ধীতপুর দক্ষিণের বাজারে সেই বট গাছকে ঘিরে প্রায় শতাধিক দোকান রয়েছে। জনসমাগম বেড়েছে। সাপ্তাহিক হাট বসে। তারপরও গাছটি নিয়ে কোন জটিলতা নেই।

বিশাল এই বট গাছের সৌন্দর্যে যে কেউ মোহিত হবে। গাছটি নিয়ে কথা বলতেই ধীরে ধীরে মানুষের জমায়েত শুরু হয়। তারা এই গাছের কথা বাবার কাছে আবার অনেকেই তার দাদার কাছে শুনেছে। স্থানীয়রা নিজ উদ্যোগে গাছটির পরিচর্যা করে থাকেন। ইতিহাস ধরে রাখতে গাছটিকে জিইয়ে রাখতে হবে বলে জানান তারা।