বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৩:২০ পিএম
কপি হয়েছে!

আগামী মঙ্গলবার (২২ মার্চ) থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৮। আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শন এবং বিক্রি হবে এ মেলায়। প্রতিদিন বিকাল ৩টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এর মাঝে বিকাল ৫টা থেকে নাটক, আবৃত্তি, নৃত্য ও লোকজ সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, ময়মনসিংহ বিভাগ।