বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
শোবিজ

ফুলবাড়ীয়ার আছিমে তিন দিনব্যাপী বইমেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১০:১৪ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। আজ মঙ্গলবার থেকে মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত। আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

আছিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ. কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছুল আলম বাবলু এবং বইমেলার উদ্বোধন করবেন আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রেজ্জাক।

এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক র.ই শামস আল আসাদ। মেলায় দর্শনার্থীদের জন্য দিনব্যাপী সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠান চলবে।

আয়োজকরা জানিয়েছে, মেলায় দুটি বুক স্টল এবং আরেকটি লেখক কর্ণার রয়েছে। বইমেলায় কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ শিশুতোষ বই পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে।

ডা. রিয়াজ বুক কর্নারের আয়োজনে বইমেলায় সহযোগিতা করছে স্থানীয় জাগ্রত আছিম গ্রন্থাগার।