শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

খাগড়াছড়িতে পানিতে ফুল বাসিয়ে বৈসু শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১২:৪৫ পিএম
কপি হয়েছে!

পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও আনন্দের প্রত্যাশায় নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে। তিনদিন ব্যাপী উৎসবের প্রথম দিন চেঙ্গি নদী‌তে ফুল ভা‌সি‌য়ে ফুল বিজু পালন করেছে পাহাড়ের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী।

মঙ্গলবার (১২ এ‌প্রিল) সকা‌লে খাগড়াছড়ির চেঙ্গি নদীর ঘা‌টে এ‌সে রান্যাফুল সো‌শ্যাল অ্যান্ড কালচারাল সোসাই‌টির উ‌দ্যো‌গে একদল তরুণ-তরুণী নদী‌র জলে ফুল ভা‌সায়। আর এ ফুল বিজু পাল‌নের মাধ্যমে সর্বস্ত‌রের মানুষ‌কে নতুন বছরের শু‌ভেচ্ছা জানানো হয়।

চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়েরর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক প‌রে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবা‌নে শুরু ক‌রেন বর্ষবরণের আয়োজন। ‘ফুল বিজু’র মাধ্যমে গঙ্গাদেবীকে সম্মান জানানোর পাশাপাশি পুরনো বছরের সব দুঃখ ও গ্লানি ধু‌য়ে মুছে নতুন বছরকেও স্বাগত জানানো হয়।

নদীতে ফুল ভাসাতে আসা তঞ্চঙ্গ্যা সম্প্রদা‌য়ের তরুণীরা ব‌লেন, সবাই যেন সু‌খে-শা‌ন্তি‌তে থা‌কেন এ জন্য আমরা নদী‌তে ফুল ভাসাই। আজ আমা‌দের খুবই খু‌শির দিন। গত দু’বছর ক‌রোনার কারণে আমরা ফুল ভাসা‌নোর উৎসব পালন করতে পারিনি। এবা‌র আমরা এ ফুল বিজু পালন কর‌তে পে‌রে খুব খু‌শি।

আ‌য়োজক ক‌মি‌টি ব‌লেন, তিন দিনব্যাপী বিজু উৎসবের আজ প্রথমদিন। আজ থে‌কে প্রতি‌দিন নানা আয়োজনে বর্ণিল বিজু উৎসব পালন করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।