শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

ময়মনসিংহেবর্ণাঢ্যআয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৭:১৮ পিএম
কপি হয়েছে!

বাংলা ১৪২৯ নববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যয় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্যোগ গ্রহন করা হয়েছে।বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে সাজ সাজ রবও ছিল র‌্যালীতে। আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতীকী সাজ উপস্থাপন করা হয়েছে বর্ষবরনে।দীর্ঘ দু’বছর পর এবার নানা রকম বর্নীল সাজে ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪২৯-এর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা বছরের মঙ্গল কামনায় আশির্বাদস্বরূপ এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

১৪ এপ্রিল ২০২২ ইং ১লা বৈশাখ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শোভাযাত্রাটি নগরীর মুকুল নিকেতন বিদ্যালয় থেকে শুরু হয়ে টাউন হল মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন,গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক এনামুল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান ।এছাড়াও সকল প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এবছরের শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্হানে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ।