২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ড. মাহফুজুর রহমানের এবারের নিবেদন ‘তুমি আমার প্রেয়সী’

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

গত কয়েক বছর ঈদে ড. মাহফুজুর রহমানের গান শ্রোতাদের বাড়তি আনন্দ দিয়ে আসছে। যদিও তার গান নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে।

প্রতিবারের মতো এবার ঈদেও গাইবেন তিনি। আসন্ন ঈদে ১০টি গান শোনাবেন মাহফুজুর রহমান। তার এই একক সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’।

এটিএন বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এর গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

একটি গানের দৃশ্যে মাহফুজুর রহমানের হাতে হারিকেন দেখা যাবে। কী কারণে তিনি হাতে হারিকেন নিয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয়। অনুষ্ঠান প্রচারের পর সেটা বোঝা যাবে।

২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

ড. মাহফুজুর রহমানের এবারের নিবেদন ‘তুমি আমার প্রেয়সী’

লিংক কপি হয়েছে!