শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

ইত্যাদিতে আবারও বিদেশিদের নিয়ে জমকালো আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:১০ পিএম
কপি হয়েছে!

করোনার প্রকোপ কমে যাওয়ায় বিদেশিদের নিয়ে এবার আবারো আয়োজন করা হয়েছে বিদেশি পর্ব। বিদেশিদের দিয়ে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা। বিদেশি এই পর্বের পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে।

ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দু’টি জনপ্রিয় নাম। যেহেতু বিদেশিরা এ দেশে অনেক ব্যস্ত সময় কাটান, তাই এ ধরণের অনুষ্ঠানের জন্য নিয়মিত মহড়া দেয়াও অত্যন্ত কঠিন। তারপরও বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নূতন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ এবং শিক্ষণীয় বিষয় উপস্থাপন। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস্, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। আমাদের গ্রামীণ জনপদে সন্তান নিয়ে প্রচলিত কিছু কুসংস্কারের উপর করা হয়েছে এবারের পর্ব।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।