শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

ঈদ ইত্যাদিতে দস্যু চরিত্রে চার তারকা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:১২ পিএম
কপি হয়েছে!

প্রতিবারের মতই বিষয় বৈচিত্র্যে ঠাসা এবারের ঈদের ইত্যাদি। তাই বলা হয় ইত্যাদির একটি অনুষ্ঠান দেখলেই অনেক অনুষ্ঠানের স্বাদ পাওয়া যায়। শুধু বিনোদনই নয় ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা’-এ কথাটি কেবল ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিবারের মত এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতিপূর্বে দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ ইত্যাদিতে দস্যু পর্বে কিছু নূতন দস্যু সম্পর্কে ধারণা পাওয়া যাবে। যাদের কর্মকাণ্ড নিয়ে থাকবে দস্যু চরিত্রের ৪ তারকার সংলাপ। সেকালের এইসব দস্যুদের চরিত্রগুলি কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর কাল্পনিক এই দস্যু চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় চারজন অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া আহমেদ। পর্বটি যেমন মজার তেমনি এর মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের অনেক সমকালীন সমাজচিত্র।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।