শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

এবার মিউজিক ভিডিওতে রেজা শাহীন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০২:১২ পিএম
কপি হয়েছে!

তরুণ মডেল ও অভিনেতা রেজা শাহীনকে এবার দেখা যাবে মিউজিক ভিডিওতে। এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করলেও মিউজিক ভিডিওতে এবারই প্রথম। গানের শিরোনাম ‘অভিমানে মুখ ফিরালে’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ফিরোজ খান। সেই সাথে গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই।

রেজা শাহীন ছাড়াও গানটির মডেল হয়েছেন নওয়াব জাদী ও রাফী হিমাদ্রি। এরই মধ্যে গানটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা হানজালা ফারহান।

প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে রেজা শাহীন বলেন, অনেকদিনের ইচ্ছে ছিল মিউজিক ভিডিওতে কাজ করার। অবশেষে সে ইচ্ছেটা পূরণ হলো। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শকদের কাছে অনেক ভালো লাগবে।

জানা গেছে ঈদ উল ফিতরে একটি ইউটিউব চ্যানলে গানটি প্রকাশ পাবে।