শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

‘দাদাগিরি’র অতিথি যমুনা’র সাংবাদিক মোহসীন-উল হাকিম : প্রচার রোববার

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২২, ০৯:৫৬ এএম
কপি হয়েছে!

ভারতের পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র অতিথি হয়েছেন বাংলাদেশি সাংবাদিক মোহসীন-উল হাকিম।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় ‘দাদাগিরি’র সিজন-৯-এ বিশেষ আমন্ত্রণ পেয়ে অংশ নিয়েছেন তিনি।

বাংলাদেশের পাশাপাশি সুন্দরবনের একটি অংশ ভারতেও পড়েছে। এ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অনবদ্য ভূমিকা রাখায় মোহসীন-উল হাকিমকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্প্রতি কলকাতার রাজারহাটের ডিআরার স্টুডিওতে শুটিংয়ের কাজ শেষ হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দাদাগিরির এ বিশেষ পর্ব। প্রচারিত হবে আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৮ মে, রোববার বাংলাদেশ সময় রাত ১০টায়।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মোহসীন-উল হাকিম বলেন, ‘দাদাগিরি’ ভারতীয় টেলিভিশনের অনুষ্ঠান হলেও বাংলাদেশসহ সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়। সম্মানসূচক এ আমন্ত্রণে সাড়া দিয়েছি। বংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের সাংবাদিকদের, গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেছি। অনুষ্ঠানে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে দস্যুমুক্ত সুন্দরবনের পথের নানা গল্প।

জি বাংলার সিনিয়র রিসার্চার অনির্বাণ কর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মোহসীন-উল হাকিমের অবদান সম্পর্কে জেনেছি। একজন সাংবাদিক কীভাবে দেশ ও মানুষের জন্য নিবেদিত হতে পারেন তা জেনেছি। দস্যুমুক্ত সুন্দরবন গড়তে, জেলেদের অধিকার আদায়ে তার সাংবাদিকতা ও ব্যক্তিগত উদ্যোগ আমাদের নজর কেড়েছে।

তিনি জানান, সামনে সম্ভব হলে বাংলাদেশেও ‘দাদাগিরি’র অডিশন শুরু করতে চায় জি বাংলা।