শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

ময়মনসিংহে ভক্তদের ভালোবাসায় সিক্ত নায়ক সিয়াম

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২২, ১১:১৯ পিএম
কপি হয়েছে!

ঈদুল ফিতর উপলক্ষে দেশের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘শান’। মুক্তির প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছে সিনেমা।

শনিবার (০৭ মে) ‘শান’ টিম আসে ময়মনসিংহে ছায়া বাণী সিনেমা হলে। এসময় ভক্তদের ভালোবাসায় সিক্ত হন নায়ক সিয়াম। সিয়াম আহমেদ ফ্যান ক্লাব ময়মনসিংহ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ফ্যান ক্লাবের পক্ষ থেকে রকিবুল হাসান প্রিজম, শফিকুল হক আলিফ, আহনাফ তাহমিদ, রেদুয়ান হক, তানজিদুল মুগ্ধ ও প্রান্ত উপস্থিত ছিলেন।

অভিনেতা সিয়াম আহমেদ, সহ অভিনেতা নয়ন, পরিচালক এম রাহিম, সহকারী পরিচালক আবুল মাহমুদ সহ ‘শান’ টিমের অনেকেই উপস্থিত ছিলেন।

এই সিনেমাটি দিয়ে ‘পোড়ামন ২’-এর পর ফের একবার জুটি বেঁধে প্রেক্ষাগৃহে হাজির হলেন সিয়াম আহমেদ ও পূজা চেরী।

‘শান’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। সত্য ঘটনা অবলম্বনে পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এটি নির্মিত।
সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিয়াম-পূজা ছাড়াও ‘শান’-এ আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।