শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

পঞ্চগড়ে শুরু হলো মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:৪১ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে মাসব্যাপি হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।

পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিক ভাবে ক্ষুদ্র কুটির শিল্প মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মজাহারুল হক প্রধান এমপি।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিডি নিউজ, খোলাকাগজের প্রতিনিধি সাইফুল আলম বাবু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রায় দেড় যুগ ধরে মাসব্যাপী এই মেলার আয়োজন করছে পঞ্চগড় প্রেসক্লাব।
করোনার কারণে গত দুই বছর এ মেলা আয়োজন করা সম্ভব হয়নি।

মেলায় হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে প্রায় ৫০ টি স্টল অংশ নিয়েছে।

উদ্ধোধন হবার পর পরই বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন বয়সের লোকেরা মেলায় ভীড় করছে।