শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

প্রকাশ পেল আমিনুল নোহালী’র নতুন গান ‘স্বার্থপর’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২২, ১২:৫৪ পিএম
কপি হয়েছে!
‘স্বার্থপর’ একটা শব্দ। এই শব্দকে উপজীব্য করে নতুন গান বের করেছেন কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী আমিনুল নোহালী। এটি তার তৃতীয় মৌলিক গান। মুক্তি পেয়েছে ২৪ মে ২০২২ তারিখে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। পুরো গান আপাদমস্তক আবেগে ভরপুর। গানটিতে মিউজিক করেছেন জাকির এইচ. রাজু। বাঁশিতে ছিলেন আতিকুল ইসলাম আতিক এবং কম্পোজ করেছেন এ. আর. আকাশ। বরাবরের মত ‘স্বার্থপর’রও গীতিকার ও সুরকার আমিনুল নোহালী নিজেই। করেছেন মডেলিংও। ভিডিও ডিরেকশন এবং এডিটিংয়ে ছিলেন পাবেল।
এ বছরেরই পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমিনুল নোহালী’র কণ্ঠে মুক্তি পেয়েছিল ‘আর কখনো ভালোবাসি বলবো না’ এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল ‘চোখে কান্না ঝরতো যদি’ শিরোনামে দুটি গান। দুটি গানই মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘আমিনুল নোহালী ভয়েস’ নামের ইউটিউব চ্যানেলে এবং একই নামের ফেসবুক পেইজে ধারাবাহিকভাবে তার গানগুলো মুক্তি পাচ্ছে।
আমিনুল নোহালী একজন কবি। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। পেশায় একজন সরকারি কর্মকর্তা। ব্যস্ততার মাঝেও গান লেখেন এবং সুর করেন। কৈশোর থেকেই লেখালেখি ও গানের প্রতি তাঁর প্রবল দূর্বলতা। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খাঁনের কণ্ঠের সাথে তাঁর কণ্ঠের অনেকটা মিল আছে বলে অনেকেই মন্তব্য করেন। এ মন্তব্যের প্রতি তিনি অনেক শ্রদ্ধাশীল বলে জানান আমিনুল নোহালী। কারণ তিনি মনির খাঁনের গানের একজন ভক্ত।