শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

হিরো আলমের নতুন গান নিয়ে চাঞ্চল্য!

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৭:৪৫ পিএম
কপি হয়েছে!

দেশীয় বিনোদন অঙ্গনে আলোচিত সমালোচিত নাম হিরো আলম। তবুও পিছিয়ে না পড়ে নিজের মতো এগিয়ে যাচ্ছেন তিনি। শুধুমাত্র বিনোদনের জন্যই একেক সময় একেক গান গেয়ে ভাইরাল নেট দুনিয়ায়।

সম্প্রতি জানা গেছে তারা শ্রোতা-দর্শকদের শুধুমাত্র বিনোদন দেওয়ার লক্ষ্যেই দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান দুটি সম্পর্কে স্পষ্ট বক্তব্য না দিলেও ইঙ্গিত দিয়েছেন সময়ের জনপ্রিয় দুটো গান কভার করেছেন তিনি। হিরো আলম বলেন, এমন শ্রোতা নন্দিত গান আমার কন্ঠে যায় না। তবুও শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই এমন গান করা। দর্শকরা বিনোদন হিসাবেই নিবেন, এরচেয়ে বেশি নয়।

ভুল ত্রুটির কথা স্বীকার করেই তিনি বলেন, অনেকেই ভাবতে পারেন এমন গান আমি কেন গাইলাম। আমি শুধুই বিনোদনের জন্য গেয়েছি এবং ভুল ত্রুটি হলেও নিজের ভালো লাগা থেকেই গেয়েছি।

গান দুটির রেকর্ড করা হয়েছে সিকদার স্টুডিওতে আর শিগগিরই একটি গান নেক্সট এন্টারটেইনমেন্ট এবং সিকদার মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।