শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিলেটের বন্যার্তদের পাশে হিরো আলম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৮:০৯ পিএম
কপি হয়েছে!

সিলেটের বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রাণভর্তি পিকআপসহ তিনি সিলেট যান।

শুক্রবার (২৭ মে) সকালে গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে এক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন হিরো আলম।

ত্রাণসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক পাতা নাপা ট্যাবলেট ও দুটি করে ওরস্যালাইন।

ত্রাণ বিতরণ কাজে সহযোগিতার জন্য সাংবাদিক আবুল হোসেন, গোয়াইনঘাট আওয়ামিলীগ নেতা সুবাস দাস, মিসবাহ উদ্দিন সহ যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বগুড়ার যুবক আশরাফুল আলম সাঈদ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিরো আলম’ নামেই পরিচিত তিনি।

বৃহস্পতিবার বিকেলে সিলেট গিয়ে নগরের জিন্দাবাজারে একটি অভিজাত রেস্তোরাঁয় খাওয়া শেষ করেন হিরো আলম। সন্ধ্যায় হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন।

সিলেট যাওয়ার প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘সিলেটে কিছুদিন আগে যে ভয়াবহ বন্যা হয়েছে, সেখানে শ্রমজীবী ও অসহায় মানুষের কষ্টের কথা গণমাধ্যমে দেখে ত্রাণ নিয়ে সিলেট এসেছি। অসহায় মানুষের জন্য আমার মন সবসময় কাঁদে।’