বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২২, ০৩:০৯ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ টূর্ণামেন্টে আঠারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গিরিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুব রুমন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু ছিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, সাজ্জাদ হোসেন তালুকদার, আতিকুর রহমান, শিরিন আক্তার সুমি, রেনেন্তেরা সুলতানা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন প্রমুখ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।