বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ফরিদপুরে শেখ জামাল  ক্রীড়াচক্রের   কমিটি গঠন :   সভাপতি ইশতিয়াক আরিফ  ও সাধারণ সম্পাদক দীপক মজুমদার 

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০২:০০ পিএম
কপি হয়েছে!

 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ  ইশতিয়াক আরিফ কে সভাপতি এবং  শেখ জামাল ক্রীড়া  চক্রের  সাধারণ সম্পাদক  দীপক মজুমদারকে  সাধারণ সম্পাদক   করে  শেখ জামাল ক্রীড়া চক্রের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে মোট ১৭ জনকে উপদেষ্টা মন্ডলী  নির্বাচিত করা হয়।

মঙ্গলবার বিকেলে  শেখ জামাল ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  দীপক মজুমদারের সঞ্চালনায়  বক্তব্য রাখেন শেখ জামাল ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ , ডা. আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটু,  কানাইপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন,   সহসভাপতি শামসুল আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক মো ওহিদুর রহমান,  শেখ জামাল ক্রীড়া চক্রের সদস্য  কামরুজ্জামান কাফি, শওকত আলী জাহিদ, আবু নাঈম প্রমুখ।

সভায় শেখ জামাল ক্রীড়া চক্রের আগামী দিনের কার্যক্রম তুলে ধরে বিশদ আলোচনা করা হয়।

প্রসঙ্গত,  গত বছর প্রথম বিভাগ ফুটবল লিগে শেখ জামাল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‌। শুধু ফুটবল নয় ক্রিকেট হকি সহ অন্যান্য খেলায় নিজেদের সুনাম বয়ে আনবে বলে আশা করা হয়।