বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ টিমের হয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন নীলফামারীর চন্দন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৬:৫৯ পিএম
কপি হয়েছে!

স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নীলফামারী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী চন্দন রায়ের। সে অনূর্ধ্ব ১৭ বাংলাদেশ টিমের হয়ে খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।

চন্দন রায় নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের গৌরাঙ্গ চন্দ্র রায়ের ছেলে। ছোটবেলা থেকেই তাঁর ফুটবল খেলার প্রতি ছিল অপরিসীম ভালোবাসা ধীরে ধীরে চড়াই-উতরাই পেরিয়ে, জাতীয় টিমের হয়ে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন চন্দন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তাঁর জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন তার কোচ ভূবন তালুকদার।

আগামী ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে  শ্রীলঙ্কায় পাড়ি জমাবেন চন্দন।