বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ এএম
কপি হয়েছে!

ভারতের দেয়া ১৭৪ রান তাড়া করতে নেমে দারুন শুরু করে শ্রীলঙ্কা। তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৯৭ রানে। এরপর অবশ্য ম্যাচে ফেরার তাড়ায় দ্রুত ৪ উইকেট তুলে নেয় ভারত। তাতে খুব একটা প্রভাব পড়েনি ম্যাচে। অধিনায়ক দাসুন শানাকা ও রাজাপাকসের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানবাহিনী।

বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এর আগে লঙ্কানদের কাছে হারলেই এশিয়া কাপে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়তে হবে ভারতকে। এমন সমীকরণে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৩ রান।

ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে টি-টোয়ান্টির নির্ধারিত ৬ ওভার পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৫৭ রান। কোনো উইকেট না হারিয়ে শুভ সূচনা দলটির। সেভাবেই চলে ১১ ওভার পর্যন্ত। ১২তম ওভারে দলীয় ৯৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৭৪/৪ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং: শানাকা ৩৩* ও রাজাপাকসে ২৫*।
আউট: ৯৭/১ (নিসানকা ৫২), ৯৭/২ (আসালঙ্কা ০), ১১০/৩ (গুনাথিলাকা ১), ১১০/৪ (কুশাল ৫৭)।
বোলিং: চাহাল ৩/৩৪, অশ্বিন ১/২০।

ভারত: ১৭৩/৮ (২০ ওভারে)।
ব্যাটিং: অশ্বিন ১৫* ও অর্শ্বদীপ ০*।
আউট: ১১/১ (রাহুল ৬), ১৩/২ (কোহলি ০), ১১০/৩ (রোহিত ৭২), ১১৯/৪ (সূর্যকুমার ৩৪), ১৪৯/৫ (হার্দিক ১৭), ১৫৭/৬ (হুদা ৩), ১৫৮ (পন্ত ১৭), ১৬৪/৮ (ভুবনেশ্বর ০)।
বোলিং: থিকশানা ১/২৯, মাদুশঙ্ক ৩/২৪, চামিকা ২/২৮, শানাকা ১/২৬।

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।