বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের ভুবেনশ্বর

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৫ পিএম
কপি হয়েছে!

গতরাতে শেষ হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের ১৫তম আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতের পেসার ভুবেনশ্বর কুমার। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ভুবেনশ্বর। ইনিংসে একবার করে চার ও পাঁচ উইকেট নেন ভুবি। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভুবেনশ^রের ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সুপার ফোরের শেষ ম্যাচের পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেন তিনি। টুর্নামেন্টে এটিই তার সেরা বোলিং। আর ফাইনালে শ্রীলংকার জয়ে অবদান রাখতে ২৭ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।
তৃতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান ও হারিস রউফ।
এবারের আসরের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলো পেসার এবাদত হোসেন। ১ ম্যাচে ৩ উইকেট নেন তিনি।
এশিয়া কাপের শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ওভার রান উইকেট সেরা বোলিং
ভুবেনশ^র কুমার (ভারত) ৫ ১৯.০ ১১৫ ১১ ৫/৪
হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা) ৬ ২৩.০ ১৭০ ৯ ৩/২১
মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান) ৬ ১৮.৪ ১১০ ৮ ৩/৫
শাদাব খান ৫ ১৮.৪ ১১৩ ৮ ৪/৮
হারিস রউফ (পাকিস্তান) ৬ ২০.০ ১৫৩ ৮ ৩/২৯