বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

খাগড়াছড়িতে ফুটবল কন্যাদের  সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশের সাফজয়ী দলের গর্বিত তিন ফুটবলার মনিকা চাকমা, আনুচিং মগিনী ও অনাই মগিনীকে উষ্ণ সংবর্ধনায় বরণ করে নিল খাগড়াছড়ি। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তারা। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে সংবর্ধনার আয়োজন করে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা।

এসময় তিন ফুটবলারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও জার্সি প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। খাগড়াছড়ির বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন থেকেও জানানো হয় সংবর্ধনা। তাঁর আগে সকাল নয়টায় খাগড়াছড়ি সদরের ঠাকরছড়া স্কুল মাঠে ফুটবলারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মোটরসাইল শোভাযাত্রা খাগড়াছড়ির বিভিন্ন সড়ক ঘুরে স্টেডিয়ামে এসে শেষ হয়। বিভিন্ন স্থানে ভক্তরা দাড়িয়ে ফুল ছিটিয়ে তিন ফুটবলারকে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্টানে মনিকা চাকমা বলেন, ‘আমরা যে সাফ ফুটলব চ্যাম্পিয়নশিপ বিজয় ছিনিয়ে এনেছি এটা আমাদের জন্য না সারা দেশের জন্য। এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। খেলোয়াররা তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না। আমার নিজ গ্রামে তেমন খেলার মাঠ নেই। এখানে একটা খেলার মাঠ এবং হোস্টেল ব্যবস্থা থাকে অনেক মেয়ে ন্যাশনাল টিমে যেতে পারবে। তারা দেশের জন্য ভালো কিছু করবে।

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা বলেন, ‘খাগড়াছড়ির গর্ব। পাহাড়েও কিন্তু সুন্দর ফুল ফুটেছে। শুধু পাহাড়ে না সারা বাংলাদেশের ফুল ফুটেছে যে ফুলের সুভাস আমাদের দক্ষিণ এশিয়ার ছড়িয়ে পড়েছে। নারীরাও কিন্তু কিছু একটা করতে পারে।’

খাগড়াছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম বলেন, ‘আজ তাঁরা আমাদের দেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ার জন্য নয় তাঁরা আমাদের খাগড়াছড়ির জন্য ফসল বয়ে এনেছে। খাগড়াছড়ি জেলায় আরও নারী ফুটবলার বের হবে প্রত্যাশা করি।’

তিন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা বলেন, ‘আমরা সবাই খুশি। এজন্য সন্তান ছেলে হোক, মেয়ে হোক সমান সুযোগ দিতে হবে। অভিভাবকেরা সুযোগ দিয়েছে বলেই আজ এ পর্যায় এসেছে। আমরা তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই।