বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

দীর্ঘদিন পর বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০২:০৪ পিএম
কপি হয়েছে!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালের পর আর কখনো মূল পর্বের লড়াইয়ে জয়ের দেখা পায় নি বাংলাদেশ। অষ্টম বিশ্বকাপ আসরে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে দীর্ঘ ১৫ বছরের আক্ষেপ মোচন করল টিম টাইগার্স। হোবার্টে ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রানে অলআউট হয়ে যায় স্কট এডওয়ার্ডসের দল।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বিপাকে পড়ে নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের প্রথম দুই বলেই দুই উইকেটের পতন ঘটে ডাচদের। ইনিংসের প্রথম বলেই দারুণ এক আউট সুইংয়ে ব্যাটারকে পরাস্ত করেন বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ খেলা তাসকিন। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির রাব্বিকে ক্যাচ তুলে দেন ভিকরম সিং। অসাধারণ ক্যাচটি তালুবন্ধী করে দলকে আনন্দে ভাসান ইয়াসির।

দ্বিতীয় বলে উইকেট নিয়ে উড়তে থাকা দলকে আবারও আনন্দে ভাসান তাসকিন। হালকা বাউন্সে পরাস্ত করেন বাস ডি লিডকে। সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিড।