বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার লো সেলসোর

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ০৯:২০ পিএম
কপি হয়েছে!

গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার গিওভানি লো সেলসো। আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে লো সেলসোকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে।
২৬ বছর বয়সী লো সেলসো গত ৩০ অক্টোবর এ্যাথেলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগায় ভিয়ারিয়ালের পরাজয়ের ম্যাচটিতে ২৫ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠত্যাগ করেন। ঐ সময়ই তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। স্প্যানিশ গনমাধ্যমের দাবী টটেনহ্যাম হটস্পার থেকে ধারে খেলতে আসা লো সেলসোর কাতার বিশ^কাপে খেলার কোন সম্ভাবনাই নেই।
আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েসন (এএফএ) অবশ্য এ ব্যপারে এখনো নিশ্চিত করে কিছু বলেনি।
২০২১ কোপা আমেরিকা জয়ী এবং বিশ^কাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন লো সেলসো। লিওনেল স্কালোনি দলের জন্য অন্যতম বড় দু:সংবাদ লো সেলসোর ইনজুরি। এর আগে স্কালোনি বলেছিলেন লো সেলসো ‘অপরিবর্তনীয়’।
ইতোমধ্যেই ইনজুরিতে থাকা পাওলো দিবালা ও হুয়ান ফয়েতের মত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে এখনো শঙ্কা কাটেনি। আগামী সপ্তাহে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা আগে স্কালোনিকে বিকল্প চিন্তা করতেই হচ্ছে।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ-সি’র অপর দুই দল হচ্ছে মেক্সিকো ও পোল্যান্ড।