২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাঠে বসেই ব্রাজিলের জয় দেখলেন তামিম

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

মাঠে বসেই ২২তম ফিফা বিশ^কাপে পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিলের শুভ সূচনা দেখলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আজ লুসাইল স্টেডিয়ামে এবারের বিশ^কাপে প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। গ্রুপ—জি’র ম্যাচে ব্রাজিল ২—০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। এসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তামিম। প্রিয় দল ব্রাজিলের জয়ে আনন্দ—উল্লাসে মাতেন তামিম।

বিশ^কাপে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখতে গতকাল কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম।

আগামী ২৬ নভেম্বর বিশ^কাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট ও টি—টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।এ দিন বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২—১ গোলে হারের লজ্জা পায় মেসির দল।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

মাঠে বসেই ব্রাজিলের জয় দেখলেন তামিম

লিংক কপি হয়েছে!