বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

জাগো ডেস্ক
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ পিএম
কপি হয়েছে!

সফরকারী ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক্ব করবেন ওপেনার লিটন দাস। কুচকির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজ তেকে নাম প্রত্যাহার করে নেয়ায় লিটনকে অধিনায়ক করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন লিটন এবং নেতৃত্ব দেয়ার সকল গুনাবলী তার মধ্যে রয়েছে।’
তিনি আরো বলেন,‘তার মধ্যে ক্রিকেটীয় দূর দৃস্টি আছে এবং খেলাটি খুব ভালভাবে বুঝতে পারে। অধিকাংশ গুরুত্বপুর্ন সিরিজের আগে তামিমকে হারানোটা অথ্যন্ত হতাশাজনক। বিশেষ করে তার নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভাল ক্রিকেট খেলেছে এবং এই ফর্মেটে সে আমাদের দলের একজন ভাল খেলোয়াড়। আমরা তাকে মিস করবোভ তবে আমরা মনে করি াধিনায়ক জিসেবে লিটনের ভাল করার মতো সব কিছুই আছে।
২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানেড অভিষেক হওয়ার পর এ ফর্মেটে এ পর্যন্ত লিটন ৫৭ ওয়ানডেতে ১৮৩৫ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটিও রয়েছে লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসটি খেলেছেন লিটন।
আগামী ৪ এবং ৭ ডিসেম্বর সিরিজর প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে শেরে- বাংলা স্টেডিয়ামে। ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।