বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

মাহমুদুল্লাহ-মিরাজ সেরা

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ০৮:৩১ পিএম
কপি হয়েছে!

ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়লেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সপ্তম উইকেট জুটিতে ১৪৮ রানের জুটি গড়েন রিয়াদ-মিরাজ। এর মাধ্যমে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়লেন তারা। এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিমের রেকর্ডকে পিছনে ফেলেছেন তারা।
২০১৪ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করেছিলেন বিজয়-মুশফিক। ঐ ম্যাচে বিজয় ৭৭ ও মুশফিক ১১৭ রান করেন। ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে ২৭৯ রান করে । জবাবে বিরাট কোহলির সেঞ্চুরিতে ঐ ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় ভারত।
আজ ভারতের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সপ্তম উইকেটে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ ও মিরাজ। মাহমুদুল্লাহ ৭৭ রানে থামলেও, অপরাজিত ১০০ রান করেন মিরাজ।