বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করলেন নেইমার

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৬:১৯ পিএম
কপি হয়েছে!

ব্রাজিলের জার্সি গায়ে কিংবদন্তী পেলের সর্বাধিক ৭৭ গোলের রেকর্ড র্স্পশ করেছেন নেইমার। গতকাল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত এক গোলে নেইমার এই রেকর্ড স্পর্শ করেন। যদিও তার দলকে কাল পেনাল্টিতে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে।
অতিরিক্ত সময়ে এই তারকা ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর মাধ্যমে ১৯৫৭-১৯৭১ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে গড়া পেলের গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন পিএসজির এই পোস্টার বয়। গোলরক্ষক ডোমিনেক পেটকোভিচকে পরাস্ত করে টাইট এ্যাঙ্গেল থেকে জোড়ালা শটে বল জালে পাঠান নেইমার। যদিও ১১৭ মিনিটে সেই গোল শোধ করে দেন ব্রুনো পেটকোভিচ। এরপর পেনাল্টিতে ক্রোয়েশিয়া ৪-২ গোলে জয়ী হয়।
ব্রাজিলের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ^কাপ জয়ের রেকর্ড আছে পেলের। ৮২ বছর বয়সী পেলে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ^কাপ জয় করেছিলেন। সম্প্রতি ক্যান্সারের সাথে লড়াই করতে থাকা পেলে অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকেই তিনি বিশ^কাপের ব্রাজিলের সব খেলা উপভোগ করছিলেন। সর্বোচ্চ পাঁচবারের বিশ^জয়ী ব্রাজিল সর্বশেষ ২০০২ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। নেইমারের আন্তর্জাতিক অভিষেক হবার আট বছর আগের সেই শিরোপা এবারো অধরাই থেকে গেল। ৩০ বছর বয়সী নেইমার ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন তার হয়তো আর বিশ^কাপ খেলা হবেনা।