বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

বাংলাদেশ দলের জন্য বোনাস ঘোষণা বিসিবি সভাপতির

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ পিএম
কপি হয়েছে!

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান  টেস্ট সিরিজ জিতলে ক্রিকেট দলকে আর্থিক বোনাস দেয়ার  ঘোষণা  দিয়েছেন বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
একটি স্থানীয় হোটেলে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে ডিনারের পর পাপন বলেন, ‘এটা করতে পারলে  এটি হবে ঐতিহাসিক সিরিজ জয়। সিলেটে প্রথম টেস্টে ভালো খেলেছে তারা। যেখানে উইকেট খারাপ ছিল না। নিউজিল্যান্ডকে হারাতে সেরা ক্রিকেট খেলতে হয়েছে বাংলাদেশকে।’
তিনি আরও বলেন, ‘তারা বোনাস চায়নি, তবে একজন খেলোয়াড় জানতে চেয়েছিলো, বোনাস পাবে কি না। আমি বলেছি, সিরিজ জিতলে অবশ্যই পাবে। আশা করি এটি করতে পারবে তারা।’
প্রথম টেস্টে ১৫০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
মিরপুরের উইকেট ধীরগতির এবং নিচু হবার সম্ভাবনা থাকায়, বাংলাদেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।