বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

সাভার সেনানিবাসে তিন দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৩:৩৮ পিএম
কপি হয়েছে!

সাভার সেনানিবাসের গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম রেডিয়েন্ট ফার্মা গলফ টুর্নামেন্ট। শনিবার (২ এপ্রিল) দুপুরে গলফ ক্লাব অডিটোরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এ খেলায় ৩৫১ জন গলফার অংশ নেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাসের শাহরিয়ার জাহেদীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।