বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

খাগড়াছড়ির মেয়ে সেনারি ফুটবলে উচ্চতর প্রশিক্ষণে যাচ্ছে ইউরোপ

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০৮:০৭ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির মেয়ে সেনারি চাকমা (১৫) অনুর্ধ ১৭ প্রমিলা ফুটবলে জেলা দলের মিডফিল্ডার ফুটবলে উচ্চতর প্রশিক্ষণে ইউরোপ যাচ্ছে।

সারা দেশ থেকে এ বয়সী ৪০ ফুটবলার বাছাই করে বিকেএসপিতে ২ মাসের প্রশিক্ষণ দেয়া হয়। সেখান থেকে মাত্র ১৬ জনকে ইউরোপে উচ্চতর প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। তার মধ্যে একজন সেনারি চাকমা।

এ খবরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সেনারির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয় সেনারি পরিবারকে। সরকারি ভাবে ঘর বানিয়ে দেওয়া এবং ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সেনারি বিদেশ থেকে ফিরলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসিক বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক জুতা কাপড় কিনে দিতে সেনারিকে নিয়ে বাজারে যান।