বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

মারা গেছেন সেই ক্রিকেটার মোশাররফ রুবেল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:৪১ পিএম
কপি হয়েছে!

অবশেষে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পারি জমালেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার।

নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় শরীরের এক পাশ। গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। সর্বশেষ গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে রুবেল বাসায় ফেরেন ১৫ এপ্রিল।

তবে বাসায় থাকা অবস্থায় হুট করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ হোসেন রুবেল। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।