বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

করোনা আক্রান্ত সাকিব আল হাসান

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২২, ০৯:১২ পিএম
কপি হয়েছে!

প্রানঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই আগামী ১৫ মে থেকে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে নিজের  নাম প্রত্যাহার  করে নিয়েছেন সাকিব।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন সাকিব।
আজ তিনি বলেন, ‘গতকাল দেশে ফেরার পর বাধ্যতামূলক করোনভাইরাস পরীক্ষা করা হয় সাকিবের। পরীক্ষায় পজিটিভ আসে সাকিবের। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সিরিজের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল অনুসারে, দলে যোগ দেয়ার শর্ত অনুসারে পিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষা করানো হয় সাকিবের। দু’টি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব। সেল্ফ আইসোলেশনে নিজের পুর্নবাসন প্রক্রিয়া চালাবেন তিনি এবং যথাসময়ে আবারও করোনা পরীক্ষা করা হবে। এতে প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন  তিনি।’
প্রটোকল অনুসারে, সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। বুধবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের।
পারিবারিক কারনে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট মিস করেছিলেন সাকিব। বিভিন্ন কারনে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ টেস্ট ম্যাচ মিস করছেন সাকিব।