২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বৃহস্পতিবার থেকে সাভারে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ মে ২০২২

বর্নাঢ্য আয়োজনে আগামী  ১৯ মে থেকে শুরু হচ্ছে ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২’। সাভার গলফ ক্লাবে আগামী ১৯, ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শনিবার (১৪ মে) দুপুরে সাভার গলফ ক্লাব হাউজ ভবনে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মো: মহিউদ্দিন।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বর্নাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী সাভার গলফ ক্লাব মাঠে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ২১ মে।

সাতটি ক্যাটাগরিতে দেশী-বিদেশী ৩ শতাধিক গলফারের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। যৌথভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ শাহিনুল হক এবং ওয়ালটন গ্ৰুপের চেয়ারম্যান নুরুল আলম রিজভী।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৪ মে ২০২২

বৃহস্পতিবার থেকে সাভারে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট শুরু

লিংক কপি হয়েছে!