শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২২, ০৯:৩৫ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জ শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে হোসেনপুর উপজেলা ১-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলাকে।
দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে করিমগঞ্জ উপজেলা ও তাড়াইল উপজেলা। তাড়াইল উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলে বাজিতপুর উপজেলাকে এবং করিমগঞ্জ উপজেলা ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভৈরব উপজেলাকে।
এদিকে, বালিকাদের ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলা ৪-১ গোলে হারিয়েছে হোসেনপুর উপজেলাকে।
মাঠে বল গড়ানোর আগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ আফজল, পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। আগামী ২ জুন এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।
বালক ও বালিকা বিভাগে জেলার ১৩টি উপজেলা এবং পৌরসভাসহ মোট ১৪ টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।