“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই রবিবার সকাল ১০টায় উপজেলা মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইনের স্বাগত বক্তব্যের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মঈনুর রহমান মনির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শফিউল আলম, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে কটিয়াদী উপজেলার সফল মৎস্যচাষি কার্প মিশ্র চাষ ক্যাটাগরীতে- মোঃ ওমর ফারুক, গুলশা চাষ ক্যাটাগরীতে মোহাম্মদ মনির হোসেন ও কার্প নার্সারী ক্যাটাগরীতে সাধন চন্দ্র বর্মনকে পুরস্কার প্রদান করা হয়।
মাহবুবুর রহমান
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
তারিখ: ২৪.০৬.২০২২
মোবাইল: ০১৭০১-৪২১৩৭২
