২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পলাশবাড়ী যুবলীগের সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’ র সুস্থ্যতায় নেতৃবৃন্দের দোয়া কামনা-

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ আগস্ট ২০২২

বাংলাদেশ  আওয়ামী যুবলীগ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সফল জেলা ছাত্রলীগ নেতা তুষার সরকার বাবু হঠাৎ করে হার্টের সমস্যায় গুরতর অসুস্থ্য হয়ে পড়েন। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ৷

যুবরাজ খ্যাত তুষার সরকার বাবু’র সুস্থ্যতায় সকলের দোয়া ও প্রার্থনা কামনা করছেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দগণ।

উল্লেখ্য, তুষার সরকার বাবু পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুরের বাসিন্দা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সরকারের বড় পুত্র। বাবু গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ আগস্ট ২০২২

পলাশবাড়ী যুবলীগের সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’ র সুস্থ্যতায় নেতৃবৃন্দের দোয়া কামনা-

লিংক কপি হয়েছে!