বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রী নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২২, ০৪:৩৪ পিএম
কপি হয়েছে!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনায় মোটরসাইকেল চালকসহ গাড়িটি আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে দাগনভূঞা-করিবহাট সড়কের মিরের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার বিরাহিমপুর গ্রামের ইসমাইল হোসেন রিয়াজের মেয়ে। সে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনেরমত মঙ্গলবার সকালে নিজের সহপাঠিদের সাথে বিদ্যালয়ে যাচ্ছিল আফরোজা। বিদ্যালয়ের সমানের সড়কের বিপরীত দিক থেকে সড়ক পার হয়ে বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় আফরোজা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন স্কুলের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ^াসে অবরোধ তুলে নেয় তারা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।