২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দেবিদ্বারে শেখ কামাল ও এমপি রাজী ফখরুলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

 

কুমিল্লার দেবিদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামাল ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে দক্ষিন ভিংলাবাড়ী এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেবিদ্বার পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমন সরকারের সঞ্চালনায় এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র শেখ কামাল এর জীবনী নিয়ে আলোচনা করেন, দেবিদ্বার পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি সাইদুর রহমান, দেবিদ্বার পৌরসভা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক আরফিন শুভ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শান্ত প্রমুখ। পরে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন দক্ষিন ভিংলাবাড়ী জামে মসজিদের ইমাম ক্বারী মো: শহিদুল্লাহ ও হাফেজ মো: সালাউদ্দিন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

দেবিদ্বারে শেখ কামাল ও এমপি রাজী ফখরুলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!