বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

আবারো লেখালেখিতে ফিরছেন সুনামগঞ্জের আসাদ বিন সফিক

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২২, ০৬:৩২ পিএম
কপি হয়েছে!

লেখকেরা সমাজ সংস্কার কাজ করেন কলমের শক্তি দিয়ে। সমাজের যে বিষয়গুলো সংস্কারে কলম চালানো দরকার, সে বিষয়গুলো নিয়ে কলম না চালানো অব্দি একজন লেখক থেমে থাকেন না। বতর্মান সময়ের প্রেক্ষাপটে এমনটাই জানান দিতে দীর্ঘদিন পর আবারও লেখালেখিতে ফিরছেন সুনামগঞ্জের কলামিস্ট, কবি, ছড়াকার ও প্রাবন্ধিক আসাদ বিন সফিক।

গতকাল সোমবার (০৮ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন লেখালেখির থেকে দূরে থাকায় এই লেখকের শূন্যতা অনূভব করেছেন তার পাঠকেরা, সেই শূন্যতারই অবসান হতে যাচ্ছে শিঘ্রই।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, আমি আবার ফিরব পত্রিকার পাতায়। একজন সৎ যুক্তিশীল লেখকের কলম থামিয়ে দেওয়ার শক্তি কোনো মানুষকে সংবিধান দেয়নি।

তিনি আরো লিখেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আবার লেখালেখিতে ফিরব। সবাই দোয়া করবেন। কেননা যুক্তিশীল বা সৃজনশীল লেখা সমাজ ও দেশকে বদলে কল্যানের দিকে নিতে পারে। লেখকই পারে নিরব প্রতিবাদ করতে। কলম হচ্ছে মানুষকে ধীরে ধীরে সভ্য করে গড়ে তোলার সবচে বড় হাতিয়ার।

আসাদ বিন সফিক মূলত একজন প্রতিবাদী লেখক। সময়সাময়িক প্রতিবাদমূলক লেখা লিখে উচ্চ মহল থেকে ধমকও শুনেছেন বেশ কয়েকবার কিন্তু থেকে থাকেননি তিনি।

আসাদ বিন সফিকের জন্ম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে।