● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ময়মনসিংহে পুলিশ কন্সটেবল এর বিরুদ্ধে ধর্ষণের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০১:৩৭ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কন্সটেবল এর নামে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রাসিজুল ইসলাম (জেলা জজ) এর আদালতে ধর্ষণের অভিযোগ বিগত ২২ অক্টোবর ২০২১ তারিখে মামলা দায়েরের প্রেক্ষিতে পিবিআই এর তদন্তে ধর্ষনের অপরাধের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত রবিবার আসামী পুলিশ কন্সটেবল মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদেশ দিয়েছেন।

মামলাদৃষ্টে জানা যায় যে, মোঃ সাদ্দাম হোসেন নামে উক্ত পুলিশ কন্সটেবল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার সুবাদে আসামী সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত বাদীকে প্রেমের ছলে কু প্রস্তাব দিয়ে আসছিল, তারই ধারাবাহিকতায় বিগত ২১/৫/২১ তারিখ আসামী জোরপূর্বক বাদীকে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন ও খুন জখমের ভয় দেখিয়ে বাদীকে পূনরায় বিয়ের আশ্বাস দিয়া বিগত ২/৭/২১ ইং তারিখে ধর্ষণ করে। বাদী বিয়ের কথা বললে আসামী এড়াইয়া যায়। বাদী পরিবারকে জানিয়ে থানায় ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়াও কোন প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেছেন।
আদালতের পেসকার মোঃ সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা’কে তদন্তের নির্দেশ দিলে অভিযোগের সত্যতা পাওয়ায় অদ্য বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদেশ প্রদান করেছেন।
এ বিষয়ে বাদী পক্ষের নিযুক্ত আইনজীবী মতিউর রহমান ফয়সাল জানান, আসামী পুলিশ কন্সটেবল মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে প্রতারনাপূর্বক ও বিয়ের আশ্বাসে বারবার ধর্ষণের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারের আদেশ প্রদান করেছেন। আমরা এ ঘটনার ন্যায় বিচার প্রত্যাশ করছি ও সর্বোচ্চ শাস্তি হবে আশা করছি।