বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

আসছে সালমান হাবীবের নতুন বই

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১০:১৪ পিএম
কপি হয়েছে!

একজন কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবীব। সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন এই কবি। তার নতুন কবিতার বই ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’। ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রকাশনী সূত্রে জানা গেছে বইটি চলতি মাসের শেষে প্রকাশিত হবে।

পুনশ্চ পাবলিকেশন থেকে প্রকাশিতব্য বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন আহমাদ বোরহান।

উল্লেখ্য, বইটির ১ম কপির জন্য ইতোমধ্যে নিলাম হয়েছে যেখানে ১ম কপির ৫৫,৫৫৫ টাকায় বিক্রি হয়েছে।

সালমান হাবীব তার কবিতা প্রসঙ্গে বলেন, কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না। কিন্তু আমি চেষ্টা করি সহজ সাবলীলভাবে উপস্থাপন করার, চেষ্টা করি কবিতায় গল্প বলার।

সালমান হাবীবের প্রকাশিত কাব্যগ্রন্থ; ‘অতটা দূরে নয় আকাশ’ এবং ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’ ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’ ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’ ‘মন খারাপের মন ভালো নেই’।