২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে মেয়র আলাল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার জনপ্রিয় মেয়র, আ‘লীগ নেতা, দানবীর মো. আলা উদ্দিন আলাল (৫৪) এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরএলাকার বিভিন্ন মসজিদে
উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি‘র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ঢাকায় বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালে দীর্ঘদিন চিকিৎধীন থাকার পর গত ১৯ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুর্গাপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায়, মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সবসময় সাহায্য সহযোগিতা করতেন।

পৌর মেয়র মরহুম আলাউদ্দিন তিনি ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি‘র মামা। ওনার অকাল মৃত্যু ও তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

দুর্গাপুরে মেয়র আলাল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

লিংক কপি হয়েছে!