২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে। নিহত যুবক মৃত হরেন্দ্র চন্দ্র সাহার পুত্র মিঠুন সাহা (৪৩)।

সোমবার (২৩ জানুয়ারি) ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।

স্থানীয় এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তার দোকান থেকে সিঙ্গারা খেয়ে বাড়িতে লোক নেই বলে চলে যায়। পরদিন সকালে মথুর রায় চৌধুরীর বাড়ির পাশে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের বাগানের মেহগুনি গাছে পা বাধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। যুবকের মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা এটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লিংক কপি হয়েছে!