বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
নতুন বই

আমতলীতে আবুল কাশেমের গ্রন্থ অতলে অন্তরীন, গীতি কবিতা, কুহেলিকার গ্রন্থের মোড়ক উন্মোচন

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম
কপি হয়েছে!

গতকাল শুক্রবার রাতে আমতলী উপজেলা প্রেসক্লাবে লেখক, কবি, গীতিকার, ছড়াকার, এ অঞ্চলের গ্রামীন হয়লা ও বাউল গানের জনক মোঃ আবুল কাশেমের ২৬, ২৭ ও ২৮তম গ্রন্থ অতলে অন্তরীন, গীতি কবিতা, কুহেলিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০২৩ বইমেলায় বইগুলো প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স।

আমতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. কবির দেওয়ানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ খোকন, লেখকের সহধর্মিনী মাকসুদা শিল্পী, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহা: সুমন রশিদ প্রমুখ।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. নিয়াজ মোর্শেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সালেহ অর্থ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাকিব ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন লিমন, ক্রীড়া সম্পাদক মোঃ হাসান খান্না, সদস্য মোঃ আব্দুর রহমান, মো. আসাদুজ্জামান, মেহেদী হাসান নিরব, পিএম শরীফ আল মাহমুদ শাওন, মো. রাসেল, তৌফিক ই এলাহি প্রমুখ।