বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিবিধ

সিরাজগঞ্জে শিশুকে গলা কেটে হত্যা; যুবক আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের চৌহালীতে তানজিদ সরকার নামে (৯) এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার সকালে পুলিশ চৌহালীর জোতপাড়া চর থেকে শিশুটির পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে। মৃত শিশু গাজীপুরের কুনিয়াগাছা এলাকার লতিফ সরকারের ছেলে।

এ ঘটনায় সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আসামী টাঙ্গাইলের নাগরপুর থানার তেবাড়িয়া প‚র্বপাড়া এলাকার মাখন মিয়ার ছেলে সোহাগ হোসেন (২০)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাসায় ভাড়া থাকতেন সোহাগ ও তার পরিবার। বাসা ভাড়া দেওয়া নিয়ে মালিকের সাথে সোহাগের দ্বন্দের সৃষ্টি হয়। এরই জের ধরে গত শুক্রবার কৌশলে শিশু তানজিদকে বাসা থেকে নিয়ে যায় সোহাগ। ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করলে সোহাগকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকালে চৌহালীর জোতপারা চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।